চরভদ্রাসনে পদ্মায় অবৈধ বাঁধ; হুমকির মুখে মৎসকুল
চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা সম্পন্ন.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে (২২নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা সম্পন্ন হয়েছে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন।
সভায় উপজেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, অপ্রাপ্ত বয়সী যুবকদের মোটরসাইকেল চালনায় বন্ধে প্রচার-প্রচারনাসহ আরো বিভিন্ন বিষয়সমূহ তুলে ধরে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলি, সদর ইউপি' চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি' চেয়ারম্যান ইয়াকুব আলি, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক মনির হোসেন পিন্টু, সাংবাদিক ওহাব মোল্যা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ প্রমুখ।
চরভদ্রাসনে নবাগত ইউএনও'র পরিচিতি ও মতবিনিময় সম্পন্ন.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল সোমবার বিকাল ৩টায় নবাগত ইউএনও জেসমিন সুলতানার সাথে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত (৮নভেম্বর) বৃহস্পতিবার জেসমিন সুলতানা চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্ব গ্রহন করেন।
এর পরই তিনি গতকাল (১২নভেম্বর) সোমবার উপজলার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত থেকে এ সময় উপজেলায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, পাবলিক টয়লেট, ফুটপাত দখলসহ আরো বিভিন্ন সমস্যা তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাসি, সদর ইউপি'চেয়ারম্যান মোঃ আজাদ খান, বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা, চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজবাহ্ উদ্দিন, চরভদ্রাসন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি, মোঃ মনির হোসেন পিন্টু, সাংবাদিক আব্দুস সবুর কাজল, মুস্তাফিজুর রহমান শিমুল, নাজমুল হাসান নিরব, আসলাম, আফজাল হোসেন, উজ্জল মোল্যাসহ আরো অন্যান্য প্রমূখ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেনসহ আরো অন্যান্য প্রমূখ।
চরভদ্রাসনে বনিক সমিতির উদ্যােগে বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
প্রতি বছরের ন্যায় এবছরেও ফরিদপুরের চরভদ্রাসন হাট/বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ও বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে গতকাল বুধবার সদর বাজারের ভূষিমাল হাটায় বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন হয়েছে।
বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে, ওয়াজ মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কোরআন মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি জামাল উদ্দিন ও বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন অত্র সদর বাজারের কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুস সবুর।
এদিকে, ওয়াজ মাহ্ফিলের খবর শুনে ওয়াজ শুনতে ছুটে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
সরেজমিনে গতকাল বুধবার বিকালে সদর বাজার ঘুরে দেখা যায়, এর ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা-বিক্রেতায় বাজার থাকে সরগরম। সেখানে গতকাল শুধুই চারিদেকে মাইকের আওয়াজে হামদ, নাত, গজল ধ্বনিতে পুরো বাজারই ছিল মুখরিত।
এছাড়া, ওয়াজ মাহ্ফিলকে ঘিরে বিকাল হতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসুল্লি ভাই, মা ও বোনেরা স্বতফূর্তভাবে দলে দলে যোগদান করে ওয়াজ মাহ্ফিলে অংশ নিতে দেখা গেছে।
চরভদ্রাসনে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন সম্পন্ন.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতের আওতায় ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে গনভবন হতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার সরকারের আমলে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নানামূখি উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি এসময় চরভদ্রাসন ও আলফাডাঙ্গাসহ ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তিনি বলেন বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করে চলছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বেশির ভাগ জেলা ও উপজেলা এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।
চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও ফরিদপুর পল্লিবিদ্যুতের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন ও বিশ্বনাথ শিকদার প্রকল্প পরিচালক বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোড, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) প্রভাংশ সোম মহান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচি, যুবউন্নয়ন কর্মকর্তা কে.এম. আনুয়ারুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাসি, সদর ইউপি’ চেয়ারম্যান মোঃ আজাদ খান, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক মনির হোসেন পিন্টু ও ফরিদপুর পল্লিবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমূখ।
এদিকে, শতভাগ বিদ্যুতের শুভ উদ্বোধনকে ঘিরে উপজেলা পরিষদ মঞ্চে সন্ধ্যা ৬টায় “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যু” এ প্রতিপাদ্য আলোচনা সভা, ভিডিও ক্লিপ প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান, অতশবাজি সহ ফরিদপুর পল্লিবিদ্যুতের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
চরভদ্রাসনে ২২ দিন মা ইলিশ অভিযানে ১০৭ জেলের কারাদন্ড.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসূমে মা ইলিশ শিকারের দায়ে ৭অক্টোবর থেকে ২৮অক্টোবর ২২ দিনে ১০৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
২২দিনের এ অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরকে সহায়তা করেছে পুলিশ, র্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় ৩শ' ১১ মেট্রিক টন ইলিশ ও ২ লাখ ৩শ’ ৭৭ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের সময় নদীতে মাছ বেশি থাকায় এ ২২ দিন কিছু অসাধু জেলেরা রাতে ও দিনে চুরি করে মা ইলিশ শিকারে ব্যাস্ত হয়ে পড়েন।
কিন্তু এবছর মৎস্য বিভাগ ও আইন-শঙ্খলা বাহিনী সুষ্ঠু ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের আটক করতে সক্ষম হয়েছে বলে তিনি এ প্রতিবেদক কে জানান।
তিনি বলেন, সারা দেশের ন্যায় চরভদ্রাসন উপজেলায় ৭অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২৪টি অভিযান, ২১টি মোবাইল কোর্ট ও ১০৮টি মামলার মাধ্যমে ১০৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
ইলিশ নিধন বন্ধে কঠোর নজরদারী রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধের পাশাপাশি জাটকা নিধন বন্ধ না করা গেলে ইলিশের পরিমাণ বাড়বে না। আর যদি তা না করা যায়, তাহলে বিপুল পরিমানের রাজস্ব হারাবে সরকার। তাই ইলিশের পরিমাণ বাড়াতে হলে মা ইলিশ অভিযানের পাশাপাশি জাটকা নিধনও বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি।
চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮ পালিত.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস-২০১৮ ইং ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজার চত্তর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।
“টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈমূল ইসলাম বিশ্বাস, শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, যুব উন্নয়ন অফিসার এ.কে.এম. আনোয়ারুল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়াএ আলোচনা সভার পূর্বে উপস্থিত স্কুল কলেজের শিক্ষর্থীদের হাত ধোয়ার নিয়ম নীতি শেখানো হয়।
চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ.
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন করা হয়েছে।
২৯অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ জহির রায়হান এর সভাপতিত্বে, এ কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, অতিরিক্ত জেলা কৃষি উপ-পরিচালক মোঃ নূরুল হক, গাজিরটেক ইউপি' চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্য প্রমূখ।
উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ জহির রায়হান জানান, ২০১৮-১৯ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১ হাজার ছয়শত ৩৫ জন চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
এছাড়াও ভুট্রা, শরিষা, খেসারি ও গীষ্মকালীন তিল, মূগ, চিনাবাদামসহ এসময় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় বোরো ধানের বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়। এতে উপজেলায় ফসলের উৎপাদন আগের তুলনায় ভালো হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়।
চরভদ্রাসনে ১৮ জেলের কারাদন্ড
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ অক্টোবর) রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ২ জন কে দুই দিন করে ও বাকি ১৬ জেলেকে ৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জব্দ করা কারেন্ট জাল গোপালপুর ঘাটের পদ্মা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ হওয়া মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
চরভদ্রাসনে মা ইলিশ অভিযানে ২৬ জেলের কারাদন্ড
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে ৬ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেনির ছাত্রী নিহত
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে। সে ওই গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে ও চরসুলতান পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী মিতু আক্তার(১৪)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল সোমবার দুপুরে মিতু আক্তার তার বান্ধবীর বাড়ি থেকে ইজি বাইকে চরে চরহাজিগঞ্জ বাজারে আসন্ন জেএসসি পরীক্ষার দেওয়ার বোর্ড আনতে গেলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রæত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানা যায়।
গাজিরটেক ইউপি’ চেয়ারম্যান মোঃ ইয়াকুব হোসেন ও চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চরভদ্রাসনে খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও অংগ সংঘঠনের নেতাকর্মীরা।
এউপলক্ষে (২১ অক্টোবর) রবিবার সকাল ১১টায় সদর বাজারের গালর্সস্কুল রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে কয়েক’শ নেতাকর্মীরা কালো পতাকা হাতে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সদর বাজরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সমাবেশ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোতাজ্জেল হোসেন মৃধার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোঃ জানে আলম এর সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা সভাপিত মোহাম্মদ আলী মোল্যা, বিএনপি’র সহ-সভাপিত মোঃ নূরুল হক মোল্যা, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস আলী ও যুবদল নেতা মোঃ মোরাদ হোসেন মৃধা, উপজেলা শ্রমিক দল নেতা শেখ আছলাম, তাতী দল নেতা ইখলাস মন্ডল, ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান প্রমূখ।
এসময় উপস্থিত কয়েক’শ নেতাকর্মীরা দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় প্রত্যাহারের জোর দাবী জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন
চরভদ্রাসনে মা ইলিশ অভিযানে ৩৩ জেলের কারাদন্ড
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন থেকে-
ফরিদপুরের চরভদ্রাসনে প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য পদ্মা নদীতে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলেকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
গতকাল (১৯অক্টোবর) শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুজ্জামান।
অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, ক্ষেত্র সহকারী বাবর আলী, জেলা আনছার বেটেলিয়ান ও পুলিশ সদস্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন জানান, মা ইলিশ রক্ষার্থে পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় আইন অমান্য করে মা ইলিশ শিকার করায় একজনকে ১৫ দিন ও ৩২ জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জব্দ করা কারেন্ট জাল গোপালপুর ঘাটের পদ্মানদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া জব্দ হওয়া মাছ উপজেলার গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
চরভদ্রাসনে মাদ্রাসা প্রধানকে মিথ্যা ও গভীর ষড়যন্ত্রে ফাসানোর অপচেষ্টা
চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের ‘জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম’ কওমি মাদ্রাসাপ্রধান (মুহতামিম) ও সদর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবদুস সবুরকে গভীর ষড়যন্ত্রসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে ফাসানোর ঘটনা ঘটেছে।
জানা যায়, গত (৬অক্টোবর) শনিবার দৈনিক যুগান্তর ও স্থানীয় ভোরের প্রত্যাশা সহ অনলাইন পত্রিকায় মাদ্রাসা প্রধানকে জড়িয়ে ২৮ জন হাজীর কাছ থেকে জনপ্রতি ৭০ হাজার টাকা করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া ও হাজিদেরকে যথাস্থানে অবস্থান না করানো মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে লাখ লাখ টাকা আত্নসাৎ করাসহ বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মনগোড়া সংবাদ প্রকাশ করে তাকে সামাজিক আর্থিক এবং মানুষিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে তার অভিযোগ।
এবিষয়ে উক্ত মাদ্রাসা প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাজার মসজিদের ইমামতি সহ পাশ্ববর্তি আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসা প্রধান হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসিতেছে। তিনি বলেন এবছর সরকারি ভাবে প্রত্যেকজন হাজীর সরকারি ব্যায় নির্ধারন করা হয়েছে ৩লক্ষ ৩১ হাজার টাকা। আর আমি সেখানে প্রত্যেক হাজীর কাছ থেকে ২০ হাজার টাকা করে কম নিয়ে ৩ লক্ষ ১০ হাজার টাকা করে নিয়ে ২৮ জন হাজীর কাছ থেকে মোট ৫লক্ষ ৮৮ হাজার টাকা কম নিয়েছি।
কিন্তু বেশ কিছুদিন ধরে আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সেক্রেটারী মোঃ শাহজাহান সিকদার ও স্থানীয় আরো কিছু কচুক্রিমহল আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন, হয়রানি ও তাদের অসৎ উর্দ্দেশ্য হাসিল করার জন্য তারা আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচার এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
তাছারা, গত ০৭/১০/১৮ইং তারিখে বাদ মাগরিব বনিক সমিতি অফিসে ও একই দিন সকালে আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসা ময়দানে আমার বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগ মিথ্যা বলেও প্রমানিত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ওই মিথ্যাবাদি শাহজাহান সিকদার আবদুল শিকদার মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সেক্রেটারি থাকাকালিন সময়ে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে তখন মাদ্রাসা থেকে বহিস্কার করা হয়। এরপর থেকেই তিনি ও তার দোষররা মিলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে জেএমবি, প্রতারক ও মাদ্রাসার অর্থ অতœসাৎকারী বানানোর অপচেষ্টায় তারা এখনও আমার বিরুদ্ধে গোপন বৈঠক করে চলেছেন বলে তিনি জানান।
এছারা ওই শাহজাহান সিকদার ও তার দোষররা আমার বিরুদ্ধে হজ্বে পাঠানোর নামে হাজীদের কাছ থেকে সরকারের এবছরের নির্ধারিত ৩লক্ষ ৩১ হাজার টাকার জায়গায় ২ লাখ ৩৫ হাজার টাকার স্থানীয় সাংবাদিককে ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানো, হাজীদের সাথে প্রতারনা, অতিরিক্ত ফি নেওয়া সহ মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে লাখ লাখ টাকা আত্নসাৎ করা সহ সমস্ত অভিযোগ তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
পাাশাপাশি তিনি এসময় গত ০৭/১০/১৮ইং তারিখে বাদ মাগরিব বনিক সমিতি অফিসে ও একই দিন সকালে আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসা ময়দানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, হাজ্বীগনদের উপস্থিতিতে তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ গুলো মিথ্যা বলে প্রমানিত হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
এবিষয়ে সদর বাজারের ভুষিমাল ব্যবসায়ী হাজী মাইনউদ্দিন মোল্যা, মুদি দোকান ব্যবসায়ী আবুল মুন্সি ও মোশারফ হোসেন শিক্ষকসহ এবছর হজ্বে যাওয়া বেশ কয়েকজন হাজী জানান, আমরা এবছর মুফতি আবদুস সবুরের মাধ্যমে হজ্বে যেতে পেরে ভিষন খুশি ও সন্তুষ্ট। কেননা, ওনার সাথে হজ্বে গিয়ে আমরা হজ্বের ওয়াজিব আহকাম ও হজ্বের প্রত্যেকটি স্থান ঘুরে ঘুরে ভালো ভাবে ও পরিপূর্ন ভাবে হজ্ব আদায় করতে পেরেছি। তারা আরো বলেন মুফতি হুজুর আমাদের সবসময় প্রত্যেকের বিভিন্ন সুবিধা-অসুবিধার সঠিক নজরদারি খোজ খবর নিয়েছেন। কারো কোন সমস্যা হলে তিনি তাৎক্ষনিকভাবে নিজে সাথে থেকে তা সমাধান করেছেন বলে জানান হাজীরা।
বাজার বনিক/ সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদ মোল্যা জানান, আমাদের মুফতি হুজুর একজন অত্যান্ত ভালো মনের মানুষ। কিছু কচুক্রিমহলের লোকজনেরা প্রথম থেকেই মুফতি হুজরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে সামাজিক ভাবে হয়রানী করার জন্য উঠে পরে লেগেছে। শুধু তাই নয় তাকে আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসা ও বাজার জামে মসজিদের ইমাম থেকে সড়িয়ে দিতে তার রুমে নেংটা পোলাপান দিয়ে জিহাদি বই ফেলে রেখে তাকে জেএমবি প্রতারক ও মাদ্রাসার অর্থ অত্নসাৎকারী বানানোর অপচেষ্টায় একটি কচুক্রিমহল তার বিরুদ্ধে এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে তিনি জানান।
বাজার জামে মসজিদের সেক্রেটারী আব্দুল হালিম মৃধা জানান, আমার দীর্ঘদিনের দেখা দৃষ্টিতে মুফতি হুজুর একজন সৎ ও ভালো মনের মানুষ। আমার জানামতে সে হাজীদের সাথে খারাপ কোন আচরন করে নাই। এমনকি তার বিরুদ্ধে মাদ্রাসার ভুয়া রশিদ দিয়ে লাখ লাখ টাকা আতœসাৎ করার বিভিন্ন পত্রিকার খবরটিও মিথ্যা। সে আরো বলেন আমার মনে হচ্ছে কিছু কচুক্রিমহল মুফতি হুজুরকে হয়রানি ও তাদের অসৎ উর্দ্দেশ্য হাসিল করার জন্যই এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন।
বাজার জামে মসজিদের সহসভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা বলেন, মুফতি হুজুর দীর্ঘদিন যাবত বেশ সুনামের সাথে পাশ্ববর্তি আব্দুল শিকদার ডাঙ্গী মাদ্রাসা প্রধান ও বাজার জামে মসজিদের ইমাম হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। আমরা চরভদ্রাসনবাসী এমন একজন ব্যক্তিকে পেয়ে ভিশনভাবে গর্বিত। কিন্তু আবদুল শিকদার মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সেক্রেটারি শাজাহান শিকদার ও তার সাথে কিছু কচুক্রিমহল মিলে বার বার গোপনে গোপনে মুফতি হুজুরকে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
এমনকি মুফতি হুজুরকে মিথ্যা জামায়াতের নেতা বানানো, হজ্বে লোক পাঠানোর নামে টাকা আত্নসাৎ, ভুয়া রশিদ দিয়ে মাদ্রাসার টাকার অভিযোগ গুলো সম্পূর্ন মিথ্যা বলে জানান। পাশাপাশি তিনি এসময় মুফতি হুজুরের বিরুদ্ধে এসব নোংরা জঘন্য ও ঘৃনিত কাজে জড়তিদের শাস্তির সাথে সাথে এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

Follow Us
Were this world an endless plain, and by sailing eastward we could for ever reach new distances